ঢাকাTuesday , 5 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরান চুক্তি নস্যাতে ইউরোপ সফরে নেতানিয়াহু

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ইরান চুক্তি নস্যাতে ইউরোপ সফরে বের হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে সফরের প্রথমেই জার্মানিতে ধাক্কা খেয়েছেন তিনি। সোমবার জার্মানির প্রধানমন্ত্রী অ্যাঙ্গেলা মের্কেল সাফ জানিয়েছেন, ইরান চুক্তিতে থাকছে জার্মানি।
২০১৫ সালে পরমাণু কর্মসূচি সীমিত করার শর্তে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর চুক্তি হয়। চুক্তিটি যথার্থ হয়নি দাবি করে গত মাসে চুক্তি থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চুক্তির অন্য পক্ষ রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, চীন ও জার্মানি চুক্তিতে থাকার পক্ষে অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল এই চুক্তি থেকে সরে আসার জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে আসছে।
সোমবার জার্মান সফরকালে নেতানিয়াহু চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে বৈঠক করেন। মের্কেল সাফ জানিয়েছেন, ইসরায়েলের নিরাপত্তার অধিকারকে জার্মানি সমর্থণ করে। তবে ইরানকে পারমাণবিক সক্ষমতা অর্জন থেকে বিরত রাখার জন্য চুক্তির কোনো বিকল্প নেই।
মের্কেল বলেছেন, ‘আমরা ইসরায়েলের নিরাপত্তার অধিকারকে সমর্থণ করি এবং ইরানকে এটি সবসময় বলে আসছি। আমাদের উদ্দেশ্য একটাই ইরান যাতে পরমাণু সক্ষমতা অর্জন করতে না পারে এবং আমাদের মধ্যে পার্থক্যের বিষয়টি হচ্ছে কীভাবে সেটি করা হবে তা নিয়ে।’