ঢাকাTuesday , 5 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিমান বাহিনীর প্রধান হলেন মাসিহুজ্জামান

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হলেন এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে ৩ বছরের জন্য তাকে বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ আদেশ আগামী ১২ জুন অপরাহ্ন থেকে কার্যকর হবে।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। তিনি এয়ার চিফ মার্শাল আবু এসরার এর স্থলাভিষিক্ত হবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, জিডি(পি)-কে এয়ার মার্শাল পদে পদোন্নতি প্রদান পূর্বক বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পদে তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গতকাল সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।