ঢাকাMonday , 4 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘ দুর্নীতিবিরোধী নবম কনভেনশন শুরু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ইউনাইটেড ন্যাশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের (ইউএনও-ডিসি) অধীনে জাতিসংঘ দুর্নীতিবিরোধী কনভেনশনের নবম ইমপ্লিমেন্টেশন রিভিউ গ্রুপের সম্মেলন শুরু হয়েছে।
সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে বাংলাদেশের পাচঁ সদস্যের একটি প্রতিনিধিদল এ সম্মেলনে অংশ নেয়।
জাতিসংঘ দুর্নীতিবিরোধী কনভেনশনের (আনকাক) চার্টার এর ২য় অধ্যায় অনুসারে দুর্নীতি প্রতিরোধ এবং ৫ম অধ্যায় অনুসারে সম্পদ পুনরুদ্ধার বিষয়ে অনুষ্ঠিত এই অধিবেশনে দুদকের চেয়ারম্যান তার বক্তব্যে দুদকসহ দেশের অন্যান্য সংস্থা কর্তৃক দুর্নীতি প্রতিরোধে গৃহীত সকল কার্যক্রম উপস্থাপন করেন।
এ সময় তিনি দুদক কর্তৃক গৃহীত প্রতিরোধমূলক কার্যক্রম, যেমন: দুর্নীতি প্রতিরোধ কমিটি, সততা সংঘ, সততা স্টোর, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন, গণশুনানি পরিচালনাসহ অন্যান্য বিষয় তুলে ধরেন। তিনি সিস্টেম রিভিউর মাধ্যমে দুর্নীতি প্রতিরোধের বিভিন্ন কার্যক্রমও উপস্থাপন করেন। অ্যাসেট রিকভারি সংক্রান্ত বিষয়ে দুদক চেয়ারম্যান কমিশনের নিজস্ব অ্যাসেট রিকভারি ইউনিট গঠনসহ এর বিভিন্ন কার্যক্রম উল্লেখ করেন।