ঢাকাMonday , 4 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইনি ঝামেলা থেকে রেহাই পেলেন সারা

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডে অভিষেকের আগেই একের পর এক ঝামেলায় পড়ছেন সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির মেয়ে সারা আলী খান। এমনকি সম্প্রতি আইনি জটিলতায় জড়িয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত এই জটিলতা থেকে রেহাই পেয়েছেন সারা।
সারার প্রথম বলিউড সিনেমা কেদারনাথ। সম্প্রতি এ অভিনেত্রীর সঙ্গে সিনেমার শিডিউল নিয়ে জটিলতা দেখা দিলে আদালতের শরণাপন্ন হন এর পরিচালক অভিষেক কাপুর। পরবর্তী সময়ে সারার অপর সিনেমা সিম্বা’র নির্মাতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়েছে। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘সিম্বা সিনেমার পরিচালক রোহিত শেঠি ও অভিষেক কাপুর কথা বলেছেন। এই সময় কেদারনাথ সিনেমার বর্তমান প্রযোজক রনি স্ক্রুওয়ালাও সেখানে উপস্থিত ছিলেন। রোববার এই তিন নির্মাতা আলোচনা করেছেন। তারা একটি সমঝোতায় এসেছেন।’
সারা এখন কীভাবে শিডিউল সমস্যা সমাধান করবেন? এমন প্রশ্নের উত্তরে সূত্রটি বলেন, ‘সারা একই সঙ্গে কেদারনাথ ও সিম্বা সিনেমার শুটিং করবেন। যখন তিনি সিম্বা সিনেমার শুটিং করবেন, তখন তাকে ছাড়া কেদারনাথ’র শুটিং হবে। একইভাবে তিনি সিম্বা সিনেমার শুটিং করবেন। পরিচালকরা এভাবে বিষয়টির সমাধান করবেন।’
অভিষেক কাপুর পরিচালিত কেদারনাথ সিনেমাটির প্রথম অংশের শুটিং ভালোভাবেই শেষ করেছিলেন সাইফ কন্যা। কিন্তু এরপর প্রযোজক প্রেরণা আরোরার সঙ্গে অভিষেক কাপুরের বিবাদ শুরু হয়। এর মধ্যে সারা সিম্বা সিনেমায় চুক্তিবদ্ধ হন। পরবর্তী সময়ে রনি স্ক্রুওয়ালা কেদারনাথ সিনেমার প্রযোজনার ভার নেন। কিন্তু যখন অভিষেক কাপুর তার সিনেমার শুটিং শুরু করবেন বলে জানান তখন সারার এজেন্সি জানায়, তিনি শিডিউল দিতে পারবেন না কারণ ওই সময়টিতে সিম্বা সিনেমার শুটিং করতে হবে। এরপর বিষয়টি সমাধানের জন্য আদালতের শরণাপন্ন হন অভিষেক কাপুর।