ঢাকাMonday , 4 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাসায় যাচ্ছেন শাহরুখ-আনুশকা

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের ‘কিং খান’ শাহরুখ। এ অভিনেতার পরবর্তী সিনেমা জিরো। সিনেমাটির শেষ অংশের শুটিং করতে খুবই শিগগির যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন তিনি। সঙ্গে থাকবেন সিনেমাটিতে তার সহঅভিনয়শিল্পী আনুশকা শর্মা ও আর মাধবন।
দেশটিতে ৪৫ দিন জিরো সিনেমার শুটিং করবেন তারা। এর মধ্যে নাসাতেও আনন্দ এল রাই পরিচালিত সিনেমাটির শুটিং করা হবে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘সিনেমার চূড়ান্ত শিডিউল যুক্তরাষ্ট্রে। অভিনয়শিল্পী ও টিমের জন্য এটি টানা ৪৫ দিনের শিডিউল। তারা নাসাতেও শুটিং করবেন।’ এর আগে নাসায় স্বদেশ সিনেমার শুটিং করেছেন শাহরুখ।
জিরো সিনেমায় খর্বাকৃতি একজন ব্যক্তির চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। শোনা যাচ্ছে, একজন মদ্যপ নারীর ভূমিকায় দেখা যাবে ক্যাটরিনাকে। অন্যদিকে একজন বিজ্ঞানীর চরিত্রে দেখা যাবে আনুশকাকে। চলতি বছর ২১ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।