ঢাকাMonday , 4 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ে করছেন ‘গেম অব থ্রোনস’ জুটি

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’খ্যাত কিট হ্যারিংটন ও রোজ লেসলি বিয়ে করছেন। আগামী ২৩ জুন স্কটল্যান্ডে গাঁটছড়া বাঁধছেন তারা। পশ্চিমা একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এর আগে ২০১৭ সালের সেপ্টেম্বরে বাগদান সম্পন্ন করেন রোজ-হ্যারিংটন জুটি। এ প্রসঙ্গে এক বিবৃতিতে বলা হয়, ‘ওরচেস্টারশায়ারের ডেভিড ও ডেবোরাহ হ্যারিংটনের ছোট ছেলে কিট এবং অ্যাবার্ডিনশায়ারের সেবাস্টিয়ান ও ক্যান্ডি লেসলির মেজ মেয়ে রোজের মধ্যে বাগদান সম্পন্ন হয়েছে।
‘গেম অব থ্রোনস’ টিভি সিরিজে জন স্নোর চরিত্রে অভিনয় করছেন কিট হ্যারিংটন। অন্যদিকে ইগ্রিট চরিত্রে অভিনয় করেন রোজ। পর্দায় তাদের রোমান্স দর্শকের নজর কাড়ে। এ টিভি সিরিজের সেটেই পরিচয় হয় রোজ-হ্যারিংটন জুটি। ২০১২ সাল থেকে প্রেমের সম্পর্কে জড়ান তারা। গত জানুয়ারিতে একসঙ্গে একটি বাড়িও কিনেন এ জুটি।