ঢাকাSunday , 3 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাইজেরিয়ায় গরু চোরদের গুলিতে নিহত ২০

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় গরু চোরদের গুলিতে ২০ জনেরও বেশি নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ জামফারাতে এ ঘটনা ঘটেছে বলে সোমবার বিবিসি জানিয়েছে।
চোরেরা সংঘবদ্ধভাবে মোটরসাইকেলে করে জানোকা গ্রামে আসে। তারা গ্রামবাসীর ওপর গুলিবর্ষণ করে এবং তাদের বাড়িতে অগ্নিসংযোগ করে চলে যায়।
সম্প্রতি জামফারাতে পশুপাল রক্ষক ও ডাকাতদের মধ্যে সংঘর্ষের ঘটনা বেড়ে চলছে। আর নাইজেরিয়ায় বছরের পর বছর ধরে পশুপাল নিয়ে সহিংসতার ঘটনা ঘটে চলছে।
জানোকা এলাকার স্থানীয় সরকার চেয়ারম্যান মুস্তফা মুহাম্মদ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, গ্রামবাসী ২৩ জনকে কবর দিয়েছে। এদের মধ্যে ডাকাতদের সঙ্গে লড়াই করা পশুপাল রক্ষকও রয়েছে। জামফারা রাজ্য সরকারের হিসেব অনুযায়ী, গত সাত বছরে ১০ হাজারেরও বেশি পশু চুরি হয়েছে।