ঢাকাMonday , 4 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানের অর্ধেক শিশু শিক্ষাবঞ্চিত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সংঘাত, দারিদ্র, বাল্যবিয়ে ও কন্যা শিশুর প্রতি বৈষম্যের কারণে আফগানিস্তানের প্রায় অর্ধেক শিশু স্কুলে যাওয়ার সুবিধা থেকে বঞ্চিত। দেশটিতে ২০০২ সালের পর এই প্রথম এ সংখ্যা বাড়তে শুরু করেছে। রোববার ইউনিসেফ, ইউএসএইড ও গবেষণা প্রতিষ্ঠান স্যামুয়েল হল্ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সহিংসতার কারণে আফগানিস্তানের অনেক স্কুল তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে। দেশটির ১০ লাখেরও বেশি শিশু কখনো শ্রেনিকক্ষেই পা রাখেনি।
শিক্ষামন্ত্রী মিরওয়াইস বলখি জানিয়েছেন, সাত থেকে ১৭ বছরের প্রায় ৩৭ লাখ শিশু অথবা মোট শিশুর ৪৪ শতাংশ স্কুলে যেতে পারছে না। এদের মধ্যে ২৭ লাখই মেয়ে শিশু।
২০০১ সালে আফগানিস্তানের ক্ষমতা থেকে তালেবানদের উচ্ছেদ করা হয়। তালেবানরা নারী শিক্ষার বিপক্ষে। আরেকটি চরমপন্থী সংগঠন ইসলামিক স্টেটের হুমকির কারণে অর্ধশত স্কুল বন্ধ হয়ে গেছে।
তালেবান অথবা ইসলামিক স্টেটের নাম উল্লেখ না করে বলখি বলেন, শিশুদের স্কুলে না যাওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে।
দাতব্য সংস্থাগুলো জানিয়েছে, দেশের সবচেয়ে বাজে প্রভাবের প্রদেশটিতে ৮৫ শতাংশ মেয়েই স্কুলে যায় না। গত এপ্রিলে সন্ত্রাসীরা দুটি স্কুলে অগ্নিসংযোগ করেছে। সহিংসতা ছড়িয়ে পড়ার কারণে কয়েক শতাধিক বেসরকারি স্কুল বন্ধ হয়ে গেছে।