ঢাকাSunday , 3 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদ উপহার নিয়ে সুবিধা বঞ্চিতদের পাশে ফানুস

Link Copied!

শেকৃবি প্রতিনিধি : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে গড়া অন্যতম স্বেচ্ছাসেবী ও মানব উন্নয়নমূলক সংগঠন ফানুস। এবার ফানুসের উদ্যোগে সমাজের সুবিধা বঞ্চিতদের দেওয়া হয়েছে ঈদ উপহার।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের একাডেমিক ভবনের সামনে সুবিধা বঞ্চিত, পথশিশুসহ প্রায় ১১৫ জনের মাঝে ঈদের নতুন কাপড়, সেমাই, দুধ, চিনি ও চাল বিতরণ করে এই মানবসেবী সংগঠন। ঈদের নতুন কাপড় পেয়ে আনন্দের শেষ নেই এসব হতদরিদ্র শিশুর।এ সময় সংগঠনের সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. কে বি এম সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক মো. জসীম উদ্দিন , সহকারী অধ্যাপক মো. মহব্বত আলী, সহকারী অধ্যাপক আরিফুর রহমান, সহকারী অধ্যাপক নিপা মোনালিসা সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ফানুসের অন্যতম সংগঠক মো. মমিন সরকার বলেন, প্রত্যেক বছরের মতো এবারও সবার মাঝে ঈদের আনন্দ ভাগ করে নিতে আমাদের এ প্রচেষ্টা। গত বছর ৪০ থেকে ৫০ জনকে ঈদ সামগ্রী দেওয়া হয়েছিল এবার ১১৫ জনের মাঝে ঈদের সামগ্রী বিতরণ করা হয়েছে।