ঢাকাSunday , 3 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রুল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার হোমনা-মেঘনা নিয়ে গঠিত নির্বাচনী এলাকা বাতিল করে নির্বাচন কমিশনের নেওয়া সিদ্ধান্ত কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে হোমনা-মেঘনাকে একত্র রেখে সংসদীয় এলাকা কেন ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
রোববার এ সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ এ আদেশ দেন।
আগামী তিন সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, কুমিল্লা জেলা প্রশাসক, আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসার, মেঘনা, হোমনা, তিতাস ও দাউদকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে হোমনা-মেঘনা এলাকাকে কুমিল্লা-২ এর নির্বাচনী এলাকাকে তিতাস উপজেলার সঙ্গে সংযুক্ত করে নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে স্থানীয় প্রতিনিধিসহ আটজন হাইকোর্টে রিট দায়ের করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অমিত তালুদকার।