ঢাকাSaturday , 2 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীন প্রতিবেশীদের ভয় দেখাচ্ছে : যুক্তরাষ্ট্র

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, চীন তার প্রতিবেশীদের ভয় দেখাতে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে। সিঙ্গাপুরে বক্তৃতাকালে জেনারেল ম্যাটিস জানান, বেইজিংয়ের কর্মকাণ্ড তার বৃহৎ উদ্দেশ্যগুলোকে প্রশ্নবিদ্ধ করছে।
ম্যাটিস জানান, সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে আগামী ১২ জুনের সম্মেলনে দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের বিষয়টি আলোচনা হবে না।
তিনি জানান, যুক্তরাষ্ট্র সম্পূর্ণ পরমাণু অস্ত্রমুক্ত কোরীয় ‍উপদ্বীপ চায়। পরে সেখানে উপস্থিত দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সং ইয়াং-মু তার বক্তব্যে জানান, উত্তর কোরিয়ার পরমাণু ইস্যু থেকে দক্ষিণ কোরিয়ায় মার্কিন বাহিনীর অবস্থান সংক্রান্ত সাংগ্রি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলন আলাদা।
উল্লেখ্য, একটি চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ায় বর্তমানে প্রায় সাড়ে ২৮ হাজার মার্কিন সেনা রয়েছে।