ঢাকাSaturday , 2 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শহিদের পরিবর্তে রাজকুমার রাও

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুর। শোনা যায়, প্রায় এক দশক পর নির্মাতা ইমতিয়াজ আলীর সিনেমায় অভিনয় করবেন তিনি। কিন্তু এখন তার পরিবর্তে সিনেমাটিতে অভিনয় করবেন রাজকুমার রাও।
এর আগে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন শহিদ ও ইমতিয়াজ। কিন্তু শেষ পর্যন্ত এ বিষয়ে কোনো কিছুই চূড়ান্ত হয়নি। মাঝে গুঞ্জন ওঠে, সিনেমাটির কাজ পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এখন সিনেমাটির কাজ শুরু করতে চাইছেন ইমতিয়াজ আলী। কিন্তু সিনেমা থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নিয়েছেন শহিদ। তার জায়গায় অভিনয় করবেন রাজকুমার রাও। তবে এ নিয়ে নির্মাতা ইমতিয়াজের সঙ্গে শহিদের কোনো মন কষাকষি হবে না বলে জানা গেছে।
শোনা যাচ্ছে, ইমতিয়াজ আলী পরিচালিত এ সিনেমায় দুজন নায়ক থাকবেন। রাজকুমার রাওয়ের পাশাপাশি আরো একজন অভিনেতাকে খুঁজছেন নির্মাতারা। এছাড়া সিনেমাটির চিত্রনাট্যেও কিছুটা পরিবর্তন করতে হচ্ছে।
রাজকুমার রাও অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা মেন্টাল হ্যায় কেয়া। এতে তার বিপরীতে অভিনয় করছেন কঙ্গনা রাণৌত। পাশাপাশি সোনমের সঙ্গে এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা এবং ঐশ্বরিয়া রাই বচ্চন ও অনিল কাপুরের সঙ্গে ফ্যানি খান সিনেমায় দেখা যাবে তাকে।
অন্যদিকে গত জানুয়ারিতে মুক্তি পেয়েছে শহিদ কাপুর অভিনীত সিনেমা পদ্মাবত। এ অভিনেতার পরবর্তী সিনেমা বাত্তি গুল মিটার চালু। এতে আরো অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর ও ইয়ামি গৌতম। এছাড়া তেলেগু অর্জুন রেড্ডি সিনেমার রিমেকে দেখা যাবে শহিদকে।