ঢাকাSaturday , 2 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফজাল হোসেনের বিয়ের ঘটক সুবর্ণা মুস্তফা!

Link Copied!

বিনোদন প্রতিবেদক : আফজাল হোসেন দীর্ঘদিন ধরে বিপত্নীক। তার দুই ছেলে বিদেশ থাকেন। মাঝেমধ্যে জীবনসঙ্গীর অভাব বোধ করলেও বয়সের কারণে কাউকে বলতে পারেন না। কিন্তু অস্ট্রেলিয়া প্রবাসী ছেলে বেড়াতে এসে ফিরে যাবার সময় বাবাকে বিয়ে করার পরামর্শ দেয়।
ছেলে চলে যেতেই ঘটকের খোঁজ করেন আফজাল। শহরের সেরা মহিলা ঘটক সুবর্ণা মুস্তফাকে তিনি মেয়ে খুঁজে দিতে বলেন। পাত্রীর খোঁজে দিন পাড় করতে করতে এক সময় ঘটকের প্রেমে পড়ে যান আফজাল। কিন্তু সমস্যা হলো এই ভালোলাগার কথা তিনি বলবেন কীভাবে? এ ধরনের গল্প নিয়ে তৈরি হলো নাটক ‘নুরুল আলমের বিয়ে’।
আসন্ন ঈদ উল ফিতরের জন্য নির্মিত হয়েছে এটি। এতে নুরুল আলমের চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। সুবর্ণা মুস্তফাকে দেখা যাবে মহিলা ঘটকের চরিত্রে। এরই মধ্যে নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। বদরুল আনাম সৌদ’র রচনায় নাটকটি নির্মাণ করেছেন আরিফ খান। বেসরকারি টেলিভিশন এটিএন বাংলায় ঈদের পরদিন রাত ৮.৩০ মিনিটে নাটকটি প্রচার করা হবে।