ঢাকাSaturday , 2 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তারকা জীবন সহজ নয়

Link Copied!

বিনোদন ডেস্ক : অভিনেতা রণবীর সিং। খুব কম সময়ে বলিউডে শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। পেয়েছেন তারকাখ্যাতি। তার ভক্তের সংখ্যাও নেহায়েত কম নয়। কিন্তু তার তারকা জীবন সহজ নয় বলে জানিয়েছেন এ অভিনেতা।
রণবীর সিং বলেন, ‘তারকা জীবন সহজ নয়। অনেক সমালোচনার মুখে পড়তে হয়। মোবাইল ফোন ও ক্যামেরাযুক্ত স্মার্টফোন আসার পর এ জটিলতা আরো বেড়েছে। সবসময় নজরদারি, কিছু কিছু সময় এটি মাত্রা ছাড়িয়ে যায়। কিন্তু এটি আপনার অবস্থান শক্ত করবে। আপনি যদি অভিনেতা হতে চান তাহলে এর সঙ্গে আলোচনায় আসার বিষয়টিও আসবে। আর আলোচনায় থাকতে পেরে আমিও খুশি।’
২০১০ সালে ব্যান্ড বাজা বরাত সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন রণবীর সিং। এ অভিনেতা জানান, খুব অল্প বয়স থেকেই আলোচনায় আসতে চাইতেন তিনি। তিনি বলেন, ‘আমার কাছে এ ধরনের জীবযাপন স্বপ্নের মতো। তাই আপনি যদি এই সৌভাগ্য অর্জন করতে পারেন তাহলে সেটিকে ইতিবাচকভাবেই নেয়া উচিৎ। আমার জীবনে কোনো কিছুই আমি চাপ মনে করি না।’
এ অভিনেতা আরো বলেন, ‘সাধারণ মানুষ হিসেবে আপনি অনেক কাজ করতে পারবেন যেগুলো তারকা হয়ে পারবেন না। আমি এটি ধীরে ধীরে বুঝতে শিখেছি। কিন্তু এত আলোচনা ও গুঞ্জনের মাঝে মূল বিষয়, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো- সিনেমায় অভিনয়, এটি থেকে লক্ষ্যচ্যুত হওয়া যাবে না। বিখ্যাত তারকা হওয়া, আলোচনায় আসা সবকিছু এই পেশার জন্যই।’