ঢাকাSaturday , 2 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনবরত হুমকি পেয়ে ফোন নম্বর বদলালো রামোস ও তার পরিবার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলের মোহাম্মদ সালাহকে কড়া ট্যাকেল করে শত্রুতে পরিণত হয়েছেন সার্জিও রামোস। বিশেষ করে লিভারপুল ও মিশরের সমর্থকদের। ওই ঘটনার পর থেকে প্রতিনিয়ত এসএমএস ও ফোন কলের মাধ্যমে হুমকি পেয়ে আসছেন রামোস ও তার পরিবারের সদস্যরা।
ফোনে ও এসএমএসের মাধ্যমে তাদের গালাগাল দেওয়ার পাশাপাশি নানাভাবে হেনস্থা করা হয়। কেউ কেউ মৃত্যুর হুমকিও । কলগুলোর অধিকাংশই এসেছে ইংল্যান্ড ও মিশর থেকে। এসএমএসে কেউ কেউ তাকে কসাই বলে গালি দিয়েছেন। কেউবা অকথ্য ভাষায় গালি দিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছেন। তাই বাধ্য হয়ে রামোস ও তার পরিবারের সদস্যরা ব্যক্তিগত মুঠোফোন নম্বর পরিবর্তন করে ফেলেছেন।
এদিকে ওই ঘটনার পর রামোসকে শাস্তি দিতে ৫ লাখ স্বাক্ষর সংগ্রহ করে উয়েফার কাছে শাস্তি দাবি করেছে মিশরের ফুটবল ভক্তরা। পাশাপাশি মিশরের একজন আইনজীবী রামোসের বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলাও করেছেন।
রামোসের কড়া ট্যাকেলে ইনজুরিতে পড়েন মোহাম্মদ সালাহ। তিন সপ্তাহের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে। তবে মিশরের হয়ে বিশ্বকাপ খেলতে আশাবাদী সালাহ। তাকে বিশ্বকাপে পেতে আশাবাদী মিশরও।