ঢাকাSaturday , 2 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চ্যাম্পিয়নস লিগ না জিতলে জিদান বরখাস্ত হতেন!

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ঘোষণাটা এসেছে আচমকাই। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে হ্যাটট্রিক শিরোপা এনে দেওয়ার পাঁচ দিন পরই কোচের পদ থেকে পদত্যাগ করেছেন জিনেদিন জিদান। ‘লস ব্ল্যাঙ্কোস’দের প্রাক্তন কোচ ফ্যাবিও ক্যাপেলো অবশ্য মনে করেন, এবার চ্যাম্পিয়নস লিগ না জিতলে জিদানকে বরখাস্ত করা হতো!
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দেন জিদান। ফরাসি কিংবদন্তির ক্লাব ছাড়ার সিদ্ধান্তে অন্য সবার মতো অবাক হয়েছেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও। পেরেজ বলেছেন, ‘আজীবন’ জিদানকে রিয়ালে চেয়েছিলেন তিনি। তবে দুই মেয়াদে রিয়ালকে কোচিং করানো ক্যাপেলো বলছেন, কিয়েভের ফাইনালে রিয়াল লিভারপুলের কাছে হেরে গেলে জিদানকে চাকরিচ্যুত করতেন পেরেজ।
স্কাই ইতালিয়াকে ক্যাপেলো বলেন, ‘অন্য কেউ তার জায়গা নির্বাচন করার আগে জিদান নিজের পছন্দটাই চেয়েছিলেন। রিয়াল মাদ্রিদ যদি কিয়েভে হারত, তাহলে পেরেজ নিশ্চিত তাকে বরখাস্ত করত।’
রিয়ালে জিদানের উত্তরসূরি কে হবেন? রিয়াল মাদ্রিদের যুব দলের কোচ গুইতিকে এগিয়ে রাখছেন ক্যাপেলো, ‘পেরেজ সম্ভবত গুইতিকে নিয়োগ দেবে, এটা তার নিজের সিদ্ধান্তেই হবে।’
রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো সাংবাদিকদের বলেছেন, বার্নাব্যুতে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন তিনি। ক্যাপেলো মনে করেন, পর্তুগিজ ফরোয়ার্ড তার প্রাক্তন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ফিরে যেতে পারেন এবং রিয়ালে রোনালদোর বিকল্প হতে পারেন বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডফস্কি।
‘আমার মনে হয়, ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যেতে চায়। স্বদেশী কোচ হোসে মরিনহোর অধীনে ইউনাইটেডের হয়ে খেলতে চায়। গোল করার পরিপেক্ষিতে রোনালদোর অভাব পূরণের প্রয়োজন হবে রিয়াল মাদ্রিদের। এই মুহূর্তে শুধু একটি নামই পাওয়া যায়- রবার্ট লেভানডফস্কি। করিম বেনজেমা সম্ভবত থেকে যাবে, পেরেজ এখনো তার বড় ভক্ত’- যোগ করেন ক্যাপেলো।