ঢাকাThursday , 31 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক গানে তামান্নার পারিশ্রমিক ৫০ লাখ

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। ২০০৫ সালে হিন্দি ভাষার একটি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন তিনি। এরপর অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা।
দক্ষিণী সিনেমার নায়িকাদের মধ্যে তামান্না খুব ভালো একজন নৃত্যশিল্পী। অনেক সিনেমার আইটেম গানে কোমর দুলিয়ে প্রশংসাও কুড়িয়েছেন তিনি। ‘জয় লাভা কুসা’ সিনেমায় সর্বশেষ আইটেম গান নেচেছেন তামান্না। আর আইটেম গানে নাচের জন্য বেশ মোটা অঙ্কের অর্থ নিয়ে থাকেন এই নায়িকা।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আবারো নতুন একটি সিনেমার আইটেম গানে নাচবেন তিনি। আর গানটিতে পারফর্ম করার জন্য তামান্না ভাটিয়াকে ৫০ লাখ রুপি প্রদান করা হবে। আগামী চার পাঁচ দিনের মধ্যে গানটির শুটিং শুরু হবে।
নাগার্জুনা অভিনীত ‘আল্লারি আল্লুডা’ সিনেমাটি ১৯৯৩ সালে মুক্তি পায়। তেলেগু ভাষার এ সিনেমার রিমেক করছেন পরিচালক সব্যসাচী। আর এতেই এই আইটেম গানটি ব্যবহৃত হবে।