ঢাকাThursday , 31 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বিউটি সার্কাস’-এ গাইবে চিরকুট

Link Copied!

বিনোদন ডেস্ক : জয়া আহসান অভিনীত আলোচিত সিনেমা ‘বিউটি সার্কাস’। এর সঙ্গে যুক্ত হচ্ছেন ব্যান্ড দল চিরকুট। সিনেমাটির টাইটেল ট্র্যাক গাইবে চিরকুট। এ তথ্য জানিয়েছেন সিনেমাটির নির্মাতা মাহমুদ দিদার।
মাহমুদ দিদার বলেন, ‘‘চলচ্চিত্রের টাইটেল ট্র্যাকটির জন্য ‘চিরকুটকে বেছে নিয়েছি। ইতোমধ্যে গানের কথা চূড়ান্ত হয়েছে। সুরারোপের কাজ চলছে। ঈদের পর গানটি রেকর্ড করা হবে। গানটি তৈরি হলেই এর দৃশ্যায়নে অংশ নেবে চলচ্চিত্রটির পুরো টিম।’’
চিরকুটের পক্ষ থেকে শারমিন সুলতানা সুমী বলেন, ‘গান করার আগে গল্পটা শুনেছি, কিছু দৃশ্যও দেখেছি। ঘুরে দাঁড়ানোর গল্প, শক্তির গল্প, সাহসের গল্প- যা আমাদের সঙ্গে খুবই যায়। জয়া আহসান তো শক্তিমান অভিনেত্রী। খুব কালারফুল লেগেছে সিনেমাটি। শুধু বিনোদনের জন্য বিনোদন না, চলচ্চিত্রটি দেখে মানুষ অনেক শক্তি পাবে, সাহস পাবে। আমাদের গানটিও সে অনুযায়ী করার চেষ্টা করছি।’
২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয় চলচ্চিত্রটির শুটিং। নওগাঁর সাপাহার ও মানিকগঞ্জে সার্কাসের বিশাল যজ্ঞে জয়া সেজেছেন সার্কাসকন্যা বিউটি। চলচ্চিত্রটিতে সার্কাস কন্যা বিউটির চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। এতে তার বিপরীতে অভিনয় করছেন ফেরদৌস, তৌকির আহমেদ, এবিএম সুমন।
সরকারি অনুদানের চলচ্চিত্রটি প্রযোজনা সহযোগী হিসেবে আছে ইমপ্রেস টেলিফিল্ম। শুটিং শেষে বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে সিনেমাটি। চলতি বছরের শেষে অথবা নতুন বছরের শুরুতেই সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন নির্মাতা।