ঢাকাThursday , 31 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রভাসের প্রেম করতে মানা?

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা প্রভাস। বাহুবলি সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি অর্জন করেন তিনি। এছাড়া এ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমায় অভিনেত্রী আনুশকা শেঠির সঙ্গে তার রসায়ন দর্শকদের মুগ্ধ করে।
এদিকে বাহুবলি-দ্য কনক্লুশন বা বাহুবলি-টু সিনেমা মুক্তির পর থেকেই আনুশকা শেঠির সঙ্গে প্রভাসের প্রেমের গুঞ্জন চাউর হয়। এমনকি তারা নাকি বিয়েও করবেন বলে খবর রটে।
কিন্তু প্রভাসের নাকি প্রেম করতে মানা। এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘প্রভাস যদি আনুশকা অথবা অন্য কোনো মেয়েকে পছন্দ করে বিয়ে করেন তাহলে তার মা-বাবা অথবা পরিবারের সদস্যরা মেনে নেবেন না। প্রভাস খুবই রক্ষণশীল একটি পরিবার থেকে এসেছেন। তার পরিবার কখনই প্রেমের ব্যাপারটি মানবেন না।’
সূত্রটি আরো বলেন, ‘প্রভাস-আনুশকার মাঝে খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কিন্তু তারা কখনই তাদের এ বন্ধুত্ব গভীর হতে দেবেন না। কারণ তারা ভালো করেই জানেন এর কোনো ভবিষ্যৎ নেই। প্রভাসের পরিবার এটি মানবে না। প্রভাস কখনই তার বাবা ও চাচার কথার বাইরে যাবেন না। তিনি পরিবারের পছন্দ মতোই বিয়ে করবেন।’
বর্তমানে সাহো সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত প্রভাস। সম্প্রতি আরব আমিরাতে সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। অন্যদিকে আনুশকা শেঠি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ভাগমতি। এছাড়া খুব শিগগির নতুন একটি সিনেমার কাজ শুরু করবেন এ অভিনেত্রী।