ঢাকাThursday , 31 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিজ জিততে আত্মবিশ্বাসী সাকিব

Link Copied!

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো আফগানিস্তানের আতিথেয়তা নিতে যাচ্ছে টিম বাংলাদেশ। দুই দলের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ হবে ভারতের দেরাদুনে।
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ আফগানিস্তানের থেকে পিছিয়ে। ওরা আটে, বাংলাদেশ দশে। দুই ধাপ এগিয়ে থাকায় সিরিজে আফগানিস্তানকেই ফেভারিট মানছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তবে বিশ্বসেরা অলরাউন্ডার মনে করেন আফগানিস্তানকে হারিয়ে সিরিজ জয় করা সম্ভব। সেই টার্গেট নিয়েই আজ দেরাদুনের উদ্দেশ্যে রওনা হয়েছেন সাকিব।
বৃহস্পতিবার সকালে বিমানবন্দরে সাকিব বলেছেন,‘আমাদের টার্গেট ওটা থাকবে। আমরা চেষ্টা করবো ম্যাচ বাই ম্যাচ খেলার। প্রথম ম্যাচটি গুরুত্বপূর্ণ। যদি আমরা ভালো শুরু করতে পারি তাহলে ধারাবাহিকতা আমাদের দিকে থাকবে। তখন দুই ম্যাচ আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে।’
৩-০ ব্যবধানে সিরিজ জিতলে র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তানকে টপকে যাবে বাংলাদেশ। সহজ সুযোগটি হাতছাড়া করতে চাইবে না টিম বাংলাদেশও। তবে আফগানিস্তানের থেকেও বাংলাদেশ দলের প্রধান বাঁধা দেরাদুনের কন্ডিশন। প্রচন্ড গরম সেখানে। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে হাপিত্যেশ করছে দলের প্রত্যেকেই। বুধবার রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুশীলন করেছে। দেখেছে অচেনা উইকেটও।
সাকিবের সঙ্গী হওয়া প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন উইকেট নিয়ে বলেছেন,‘ওরা যেটা বুঝেছে উইকেটে একটু বাউন্স থাকবে। দুই দলের জন্য উইকেট একই ব্যবহার করবে। বাংলাদেশের মতো আফগানিস্তান দলও ওখানে পুরোপুরি মানিয়ে নিতে পারেনি। ওখানে শুধু অনুশীলন করে যাচ্ছে। ম্যাচ খেলেনি। তাই দিন শেষে যারা ভালো খেলবে ম্যাচ তাদের দিকেই যাবে।’
সিরিজ জিততে আত্মবিশ্বাসী সাকিব। ছেলেদের নিয়ে নিজের আশার কথা শুনিয়েছেন প্রধান নির্বাচকও,‘আমাদের খেলোয়াড়রা ভালো অবস্থানে অছে। আশা করি আমরা এ সিরিজটা ভালো করবো। শেষ টি-টোয়েন্টি টুর্নামেন্ট, নিদাহাস ট্রফিতে আমরা ভালো খেলেছি। এখানেও আমরা ভালো খেলব।’
৩, ৫ ও ৭ জুন তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।