স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপের ২১তম আসরের আয়োজকের গুরুদায়িত্ব পেয়েছে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া। কিন্তু সেই রাশিয়ারই বিশ্বকাপের প্রস্তুতি পর্বটা কাটছে বেশ বাজে ভাবে। প্রীতি ম্যাচে টানা তৃতীয় ম্যাচেও জয়ের মুখ দেখেনি তারা।
বুধবার অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হারে স্বাগতিক দেশটি। ম্যাচের ২৮ তম মিনিটের দলের হয়ে একমাত্র গোলটি করেন আলেসান্দ্রো স্কোফ।
এই বছর বিশ্বকাপের জন্য তিনটি মোট তিনটি প্রীতি ম্যাচ খেলেছে রাশিয়া। যার তিনটির দুইটিতে হেরেছিল ব্রাজিল ও ফ্রান্সের কাছে। আর শেষ গতরাতে অস্ট্রিয়ার কাছে হার। আয়োজক দেশে রাশিয়া শেষ জয়ের মুখ দেখেছিলো গত বছর। সেবার দক্ষিণ কোরিয়াকে হারিয়েছিল রাশিয়া।
অস্ট্রিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ১০ দিনের ক্যাম্প শেষ করলো রাশিয়া। আগামী মঙ্গলবার নিজেদের শেষ প্রীতি ম্যাচে তুরস্কের মুখোমুখি হবে রাশিয়া। এরপর আগামী ১৪ জন সৌদি আরবের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্বাগতিকরা।

