ঢাকাThursday , 31 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ‘হোমওয়ার্ক’ নয়

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : স্কুলে যাওয়া শুরু হলে বাচ্চাদের জন্য কষ্ট বেড়ে যায় অভিভাবকদের। অনেক সময় বাচ্চার নিজের ওজনের চেয়ে বেশি ওজনের ব্যাগ বহন করতে হয়। এছাড়া বাড়ির কাজের নামে বেশ কয়েক ধরনের খাতায় লিখতে হয় বাচ্চাদের। এসব বিষয়ে অনেক আলোচনা সমালোচনা হলেও অবস্থা অপরিবর্তিতই রয়েছে।
তবে এ বিষয়ে যুগান্তকারী রায় দিয়েছে ভারতের মাদ্রাজ হাইকোর্ট। রায়ে বলা হয়েছে স্কুলের প্রি-প্রাইমারি স্তর থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের কোনও ‘হোমওয়ার্ক’ বা বাড়ির কাজ দেয়া যাবে না। তাদেরকে স্কুলে কেবল ভাষা, পরিবেশ বিজ্ঞান ও অংক পড়ানো যাবে। আর সেটাও হতে হবে শিক্ষা বোর্ডের নিয়মানুযায়ী প্রকাশিত বই। খবর বর্তমানের।
এছাড়া শিশুদের যেন ভারী ব্যাগ বহন করতে না হয়, সেজন্য দেশটির কেন্দ্রীয় সরকারকে নিয়ম জারি করতে বলা হয়েছে।
বুধবার মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এন কিরুবরণ এ নির্দেশ জারি করেন। সারা দেশের সব বিদ্যালয়কে এই নির্দেশ পালন করতে হবে বলে আদেশে বলা হয়েছে। যার অন্যথা হলে আদালত কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।
নির্দেশে বলা হয়েছে, কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে ‘ফ্লাইং স্কোয়াড’ বা আচমকা পরিদর্শনকারী দল বানাতে হবে। যারা দেখবে, কোনও বিদ্যালয় দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়াশুনা করা বাচ্চাদের হোমওয়ার্ক দেয় কি না। কোনও বিদ্যালয় যদি নির্দেশ না মানে, তার সরকারি অনুমোদন বাতিল করতে হবে।
রায়ের ব্যাখ্যায় বলা হয়, প্রত্যেক শিশুর শৈশব উপভোগ করার মৌলিক অধিকার আছে। আনন্দ, উৎসাহের সঙ্গে সেই পর্যায় তাদের উপভোগ করতে দিতে হবে। অনাবশ্যক নানা বিষয় পড়তে বাধ্য করে তাদের মনকে ভারাক্রান্ত করা যাবে না।