ঢাকাTuesday , 29 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের বিপক্ষে সিরিজের আফগানিস্তান দল ঘোষণা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : দেরাদুনে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
মঙ্গলবার অনেকটা তারুণ্যনির্ভর দল ঘোষণা করেছে এসিবি। এদিন নিজেদের অভিষেক টেস্টের জন্য ১৬ সদস্যের দলও দিয়েছে আফগান বোর্ড। সেই দলের মাত্র পাঁচজন আছেন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দলে।
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ১৮ বছর বয়সি ব্যাটসম্যান দারউইশ রসুলি। ১৫ মাস পর দলে ফিরেছেন অফ স্পিনার নজিব তারাকাই।
ভারতের দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি হবে আগামী ৩ জুন। একই ভেন্যুতে পরের দুই ম্যাচ হবে যথাক্রমে ৫ ও ৭ জুন। দিবারাত্রির প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
আফগানিস্তান দল : আসগর স্টানিকজাই (অধিনায়ক), নজিব তারাকাই, উসমান গনি, মোহাম্মদ শাহজাদ, মুজিব উর রহমান, নজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, শাফিকউল্লাহ, দারউইশ রসুলি, মোহাম্মদ নবী, রশিদ খান, গুলবাদিন নাইব, করিম জানাত, শারাফুদ্দিন আশরাফ, শাপুর জাদরান, আফতাব আলম।