ঢাকাTuesday , 29 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানের বিপক্ষে নেই ঋদ্ধিমান সাহা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে জুনে একটি টেস্ট খেলবে ভারত। ইনজুরির কারণে এ ম্যাচে খেলা হচ্ছে না ভারতের অধিনায়ক বিরাট কোহলির। এ তালিকায় নতুন করে যুক্ত হলেন ঋদ্ধিমান সাহা।
উইকেট রক্ষক এ ব্যাটসম্যানের বুড়ো আঙুল ভেঙে যাওয়ায় খেলতে পারবেন না। গত ২৫ মে আইপিএলের কোয়ালিফাইয়ার ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের পেসার শিভাব মাহির এক বাউন্সারে আঙুলে চোট পান ঋদ্ধিমান। চোট নিয়ে কিছুক্ষণ ব্যাটিং করে যান ডানহাতি ব্যাটসম্যান। পরবর্তী অবশ্য ফাইনাল ম্যাচ খেলেননি। এর আগে কাঁধের চোটের কারণে আইপিএলের ছয়টি ম্যাচ মিস করেন এ ক্রিকেটার।
টেস্টে নিয়মিত উইকেটের পিছনে দাঁড়িয়ে আসছেন ঋদ্ধিমান। তার পরিবর্তে কাকে নেওয়া হতে পারে তা নিয়ে ভাবছে বিসিসিআই। অনেকেই বলছেন লোকেশ রাহুল আবারও জাতীয় দলে ফিরতে পারেন। আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত খেলা এ ওপেনার এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে উইকেট কিপিংয়ের দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি এবারের আইপিএলেও পাঞ্জাবের হয়ে কিপিং করেছেন লোকেশ।
দক্ষিণ আফ্রিকায় ভারতের শেষ সফরে দ্বিতীয় ও তৃতীয় টেস্টে উইকেটের পিছনে দাঁড়িয়েছিলেন পার্থিব প্যাটেল। সাহার ইনজুরিতে সুযোগ পেয়েছিলেন পার্থিব। কিন্তু সেগুলোকে কাজে লাগাতে পারেননি। ভাবনায় আছেন দিনেশ কার্তিক এবং ঋষভ পন্তও। কার্তিককে দক্ষিণ আফ্রিকায় উড়িয়ে নিয়েছিল টিম ম্যানেজম্যান্ট। কিন্তু খেলার ‍সুযোগ পাননি।
আগামী ১৪ জুন দুই দল মাঠে নামবে বেঙ্গালুরুতে। এ ম্যাচ দিয়ে টেস্ট অঙ্গনে পা রাখতে যাচ্ছে আফগানিস্তান।