ঢাকাTuesday , 29 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের পথে উ. কোরিয়ার সাবেক গোয়েন্দা প্রধান

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার সাবেক গোয়েন্দা প্রধান যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সম্ভাব্য সম্মেলনকে সামনে রেখে আলোচনা করতে তিনি এই সফরে গেলেন। খবর আল জাজিরার।
কিম ইয়ং চোল নামে সাবেক ওই কর্মকর্তা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ডান হাত হিসেবে পরিচিত। তাছাড়া তিনি উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ভাইস সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান। মঙ্গলবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) সাংবাদিকরা চীনের বেইজিং আন্তর্জাতিক বিমাবন্দর থেকে তাকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা হতে দেখেছেন।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, জেনারেল কিম ইয়ং চোল মঙ্গলবার সকালে বেইজিং বিমানবন্দরে পৌঁছান। তার নামে নিউইয়র্কের একটি ফ্লাইট বুকিং দেয়া আছে। বেইজিংয়ে অবস্থানকালে তিনি চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
তবে এপি জানিয়েছে, তিনি নিউইয়র্কের ফ্লাইট পরিবর্তন করে ওয়াশিংটনের উদ্দেশে রওয়ানা করেছেন। দু’দেশই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উন এর মধ্যকার বৈঠকের প্রস্তুতি নিচ্ছে।
আগামী ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে বহু প্রতিক্ষিত ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।