ঢাকাTuesday , 29 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের খবর নাকচ ইরানের

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া যুদ্ধ নিয়ে জর্ডানের মধ্যস্থতায় ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠকের খবর নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
এর আগে রবিবার সৌদি আরবের একটি সংবাদমাধ্যম এলাফের বরাত দিয়ে খবর ছড়ায়, ইরান ও ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনা হয়নি। তবে একটি হোটেলের ভিন্ন ভিন্ন কক্ষে দুই পক্ষ উপস্থিত ছিলেন। সেখানে মধ্যস্থতা করেন জর্ডানের কর্মকর্তারা। তারা উভয় পক্ষের বক্তব্য এক কক্ষ থেকে অন্য কক্ষে নিয়ে গেছেন এবং দেশ দুটি দক্ষিণ সিরিয়া, গোলান মালভূমি ও ইসরায়েল-জর্ডান সীমান্তে তারা যুদ্ধে জড়াবে না বলে সিদ্ধান্তে উপনীত হয়।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমিকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, জর্ডানের রাজধানীতে ইরানের কর্মকর্তাদের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তাদের এমন কোনও বৈঠক হয়নি।
যদিও এলাফের বরাতে খবরে বলা হয়, বৈঠকে ইরানি পক্ষ খুব দ্রুতই একটি সমঝোতা প্রস্তাব উত্থাপন করে। তারা প্রস্তাবে বলে, দক্ষিণ সিরিয়ায় আসাদ বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে হওয়া সংঘাতে তারা জড়াবে না।
বিপরীতে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, হিজবুল্লাহ ও ইরান সমর্থিত বিদ্রোহীরা গোলান মালভূমি এবং ইসরায়েল-জর্ডান সীমান্ত বরাবর হওয়া যুদ্ধে অংশ না নিলে তারাও ওই সংঘাতে জড়াবে না।