ঢাকাMonday , 28 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৭ দিনে কত আয় করল আলিয়ার ‘রাজি’?

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত ‘রাজি’ সিনেমাটি গত ১০ মে মুক্তি পেয়েছে। স্পাই-থ্রিলারধর্মী এই সিনেমার শুরুটা খারাপ হয়নি। মুক্তির প্রথমদিনে ৭.৫৩ কোটি রুপি আয় করে। যা চলতি বছর মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমারগুলোর প্রথমদিনের আয়ের দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে। প্রথম সপ্তাহ শেষে সিনেমাটির আয় দাঁড়ায় ৫৬.৫৯ কোটি রুপি। মুক্তির ১৭ দিনে সিনেমাটি শত কোটি রুপি আয় করেছে বলে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।
বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ এক টুইট বার্তায় জানিয়েছেন, শত কোটি রুপির মাইলফলক ছাড়িয়েছে ‘রাজি’। দাপটের সঙ্গে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি। গত শুক্রবার ২.২, শনিবার ৪.২০ ও রোববার ৪.৪২ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। যার সর্বমোট আয় দাঁড়িয়েছে ১০২.৫০ কোটি রুপি।
সিনেমাটিতে আলিয়া ভাট সাহসী ভারতীয় গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন, যার জন্মস্থান কাশ্মীর এবং পরবর্তীতে পাকিস্তানের এক সেনা কর্মকর্তার সঙ্গে তার বিয়ে হয়। এই সেনা কর্মকর্তার ভূমিকায় রয়েছেন ভিকি কৌশল। সিনেমাটির জন্য বেশ প্রশংসা পাচ্ছেন আলিয়া। অনেকেই বলছেন এটিই এ অভিনেত্রীর এখন পর্যন্ত সেরা অভিনয়।
হরিন্দার সিক্কার ‘কলিং সেহমাত’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। ভারতের পাঞ্জাব, কাশ্মীর এবং মুম্বাইয়ে সিনেমাটির দৃশ্যধারণ করা হয়েছে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে জংলী পিকচার্স এবং ধর্মা প্রোডাকশন। এটি পরিচালনা করেছেন বলিউডের জনপ্রিয় লেখক গুলজারের মেয়ে মেঘনা গুলজার।
আলিয়া-ভিকি ছাড়াও ‘রাজি’ সিনেমায় অভিনয় করেছেন রজিত কাপুর, সোনি রাজদান, জয়দ্বীপ আহলাওয়াত, অম্রুতা খানভিলকর, শিশির শর্মা প্রমুখ।