ঢাকাMonday , 28 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে মাথাবিহীন লাশ উদ্ধার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বিপরীতে নতুন রাস্তায় মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কাফরুল থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কাফরুল থানার ওসি শামীম হোসেন জানান, একটি পরিত্যক্ত ব্যাগের ভেতর লাশের গলা থেকে নাভী পর্যন্ত ছিল। সেটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
গত রোববার রাতে মগবাজার ফ্লাইওভারে পরিত্যক্ত ব্যগ থেকে পা ও হাত উদ্ধার করে রমনা থানা পুলিশ। উদ্ধার হওয়া হাতে চুড়ি থাকায় পুলিশের ধারণা এটি কোনো নারীর হাত।