ঢাকাMonday , 28 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ খেলতে আত্মবিশ্বাসী সালাহ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : শনিবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইনজুরিতে পড়েন মোহাম্মদ সালাহ। ম্যাচের ২৯ মিনিটে সার্জিও রামোসের কড়া ট্যাকেলে বাম হাতের ইনজুরিতে পড়েন মিশরীয় এই ফুটবলার। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি। পরে এক্স-রে করে দেখা যায় ইনজুরি খুব বেশি মারাত্মক নয়। তার বাম হাতের সংযোগস্থলের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। অল্প সময়েই সেরে ওঠা সম্ভব।
রাতে এক টুইট বার্তায় মোহাম্মদ সালাহও তেমন কিছুরই ইঙ্গিত দিয়েছেন। জানিয়েছেন তিনি একজন যোদ্ধা। বিশ্বকাপে ফিরতে আত্মবিশ্বাসী, ‘খুব কঠিন একটা রাত ছিল। কিন্তু আমি একজন যোদ্ধা। এমন কিছু হওয়া সত্ত্বেও আপনাদের সকলকে গর্বিত করতে রাশিয়া যেতে আমি আত্মবিশ্বাসী। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে প্রয়োজনীয় শক্তি ও সাহস যোগাবে।’
বিশ্বকাপে মিশর রয়েছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ রাশিয়া, সৌদি আরব ও উরুগুয়ে। ১৫ জুন প্রথম ম্যাচে মিশরের প্রতিপক্ষ উরুগুয়ে। এরপর ২০ জুন তারা খেলবে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে। আর ২৫ জুন শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ সৌদি আরব। পরের রাউন্ডে যেতে হলে কমপক্ষে দুটি ম্যাচে জিততে হবে তাদেরকে।
১৮ বছর পর বিশ্বকাপে স্থান করে নেওয়া মিশরের জন্য মোহাম্মদ সালাহ প্রাণভোমরা। বিশ্বকাপের আগে ইনজুরি থেকে সেরে উঠতে তার সামনে সময় রয়েছে ১৮ দিন। সেরে উঠুক সালাহ, সকলের দোয়া আর ভালোবাসা নিয়ে।