ঢাকাSunday , 27 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালিহাতীতে ছেলের হাতে বাবা খুন

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : জেলার কালিহাতীতে পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে বাবা খুন হয়েছে। রোববার ভোরে উপজেলার কাচিনা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কাচিনা গ্রামের জব্বার আলীর ছেলে বিল্লাল হোসেনের স্ত্রী দুই বছর পূর্বে বাবার বাড়ি চলে যায়। এনিয়ে তাদের পরিবারে প্রায়ই কলহ লেগে থাকতো। আজ ভোরে এ ধরনের কলহের এক পর্যায়ে ছেলে বিল্লাল হোসেন তার বাবা জব্বার আলীকে কুপিয়ে আহত করে।
স্বজনরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বিল্লালকে আটক করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।