ঢাকাSunday , 27 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় এসিড নিক্ষেপের আসামি অপু গ্রেপ্তার

Link Copied!

ভোলা সংবাদদাতা : অবশেষে গ্রেপ্তার হয়েছে ভোলায় স্কুলছাত্রীকে এসিড নিক্ষেপের চাঞ্চল্যকর ঘটনার মূল আসামি মহব্বত হোসেন অপু। ঘটনার ১১ দিন পর শনিবার ভোর রাতে ভোলা সদরের বালিয়া থেকে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয় পুলিশ।
গ্রেপ্তারকৃত অপু স্থানীয় মানিক হাওলাদের ছেলে ও ভোলা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। পুলিশের জিজ্ঞাসাবাদে অপু এসিড নিক্ষেপের দায় স্বীকার করেছে। সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন।
তিনি জানান, প্রেমসংক্রান্ত কারণে এ এসিড নিক্ষেপের ঘটনা। অপু পুলিশকে জানিয়েছে, কয়েকদিন আগে উক্ত স্কুলছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তার। কিন্তু ওই স্কুলছাত্রীর একাধিক প্রেমিক থাকায় সে ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ সুপার জানান, ডিজিটাল পদ্ধতি ও গভীর তদন্ত করেই মূল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত ১৪ মে গভীর রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় স্কুলছাত্রীকে জানালা দিয়ে এসিড ছুড়ে মারে অপু। এ সময় স্কুলছাত্রীর সঙ্গে তার বোনও আক্রান্ত হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর ৪(১)/৩০ ধারায় একটি মামলা দায়ের করা হয়।