ঢাকাSaturday , 26 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইজিবাইকে ওড়না পেঁচিয়ে কলেজছাত্রী নিহত

Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি : জেলার দৌলতপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে জবা খাতুন (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার সোনাইকুন্ডি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
জবা খাতুন দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দফাদারপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে এবং দ্বাদশ শ্রেণির ছাত্রী।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, জবা খাতুন ইজিবাইকে চড়ে মাজদিয়াড় গ্রামে যাওয়ার পথে সোনাইকুন্ডি এলাকায় ইজিবাইকের চাকায় ওড়না জড়িয়ে যায়। এতে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় জবা।
দৌলতপুর থানার এসআই ফিরোজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত কলেজছাত্রীর লাশ উদ্ধার করেন। পরে স্বজনদের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়।