ঢাকাSaturday , 26 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ইব্রাহীম আলী (৩৪) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।
পুলিশ জানায়, শনিবার ভোর রাতে ভারতীয় সীমান্তঘেষা দক্ষিণ বাঁশজানী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধার করতে যায় পুলিশ। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে আক্রমণ চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে মাদক পাচার সিন্ডিকেটের প্রধান ইব্রাহীমের পায়ে গুলি লাগে। পরে পুলিশ তাকে আটক করে ভূরুঙ্গামারী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে কুড়িগ্রাম হাসপাতালে পাঠায়। সেখানে সকাল ৯টায় তিনি মারা যান।
নিহত ইব্রাহীম আলী দক্ষিণ বাশজানি গ্রামের মৃত ইনসাফ আলীর ছেলে। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ইব্রাহীমের নামে ভুরুঙ্গামারী থানায় ৪টি মাদকের মামলাসহ অন্যান্য থানায়ও মাদকের মামলা রয়েছে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, ‘বন্দুকযুদ্ধে নাদের ও আইয়ুব নামে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন এবং মাদক সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা পালিয়ে গেছে।’