ঢাকাSaturday , 26 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে ডাকাত সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Link Copied!

ফেনী প্রতিনিধি : ফেনীতে কবির হোসেন (৫০) নামে ডাকাত দলের এক সদস্যর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে ফেনী সদরের কাজিরবাগ ইউনিয়নের রুহুতিয়া রাস্তার মাথা থেকে কবির হোসেনের লাশ উদ্ধার করা হয়। তিনি পরশুরাম উপজেলার ধনিকুন্ড গ্রামের আবুল খালেক ওরফে বেতু মিয়ার ছেলে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খাঁন চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে পুলিশ একটি বন্দুক, একটি কার্তুজ ও একটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
তিনি আরো জাননা, রুহুতিয়া ব্রিক্স ফিল্ড এলাকায় গোলাগুলির খবর পেয়ে ভোরে পুলিশ সেখানে যায়। পরে ওই জায়গা থেকে এক ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
তার ধারণা, ডাকাতরা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে গোলগুলিতে লিপ্ত হয়। পরে এক পর্যায়ে সে নিজ দলের সদস্যের গুলিতে মারা যায়। তার বিরুদ্ধে ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।