ঢাকাSaturday , 26 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তারাবি শেষে বাড়িতে এসে দেখেন স্ত্রী খুন

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাগবাটি গ্রামের আব্দুল আজিজ সরদার স্থানীয় মসজিদে তারাবির নামাজ পড়ে বাড়িতে এসে দেখেন তার স্ত্রী মৃত পড়ে আছেন। শুক্রবার রাতে জেবুন্নেছা (৫০) নামের এই গৃহবধূকে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করে। আনুমানিক রাত ৯টার দিকে এঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আব্দুল আজিজ সরদার তারাবির নামাজ পড়তে গেলে দুর্বৃত্তরা বাড়ির প্রাচীর টপকে তাদের ঘরে প্রবেশ করে। এরপর জেবুন্নেছার মুখে গেঞ্জি ঢুকিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। এ সময় তারা দু’টি মোবাইল ফোন ও ওই নারীর কানের দুল ছিঁড়ে নিয়ে যায়। তারাবির নামাজ শেষে বাড়ি ফিরে আব্দুল আজিজ স্ত্রীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মান্নান আলী বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’