ঢাকাThursday , 24 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩৭৫০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে ৩৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ এর সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন- নেত্রকোনা কলমাকান্দা উপজেলার মো. ইউনুস আলীর ছেলে মো. আলী রাজ (২০) ও পুর্বধলা উপজেলার মো. মনজুরুল হকের ছেলে মো. রুবেল মিয়া নীরব (২০)।
র‌্যাব-১৪ এর সহকারী পরিচালক মো. মাহবুব উল আলম বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন।
র‌্যাব জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ শহরের সেহড়া চামড়াগুদাম এলাকায় এসএ পরিবহনে আসা মালামাল নেওয়ার সময় দুইজনকে আটক করা হয়। এ সময় প্রসাধনীর কৌটার ভিতরে থাকা ইয়াবা উদ্ধার করে র‌্যাব-১৪ এর সদস্যরা। তাদের কাছ থেকে একটি মোটর সাইকেল, নগদ টাকা ও দুটি মোবাইল সেট জব্দ করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে চট্টগ্রাম ও নেত্রকোনায় একাধিক মামলা রয়েছে। র‌্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবার দাম ১ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা।