ঢাকাThursday , 24 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পাবনা-চাটমোহর সড়কের উত্তরচক কেরানীর ঢাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন- পাবনা সদর উপজেলার মজিদপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে রাফাত হোসেন (১৬) ও একই গ্রামের রাজু প্রামানিকের ছেলে রোহান হোসেন (১৫)। হতাহতরা সবাই মোটরসাইকেল আরোহী।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, পাবনা থেকে নিশি অনন্য নামের একটি যাত্রীবাহী বাস চাটমোহরে যাচ্ছিল। পথিমধ্যে আটঘরিয়া উপজেলার উত্তরচক কেরানীর ঢাল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।
গুরুতর আহত আরেকজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। ঘটনার পরপরই যাত্রীবাহী বাসটি পালিয়ে যায়।