
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন শীর্ষক সেমিনারে বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিচ্ছেন সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম-নিবন্ধক এস. এম. তারিকুজ্জামান; এ সময় আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দও উপস্থিত ছিলেন
নিজস্ব প্রতিনিধি : সিলেট বিভাগের জেলা ও উপজেলা কর্মকর্তাদের নিয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ মে সিলেট সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে সিলেট বিভাগীয় সমবায় দপ্তর এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় সমবায় দপ্তর, সিলেট বিভাগের যুগ্ম-নিবন্ধক এস. এম. তারিকুজ্জামান। তিনি বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন বিষয়ক বিভিন্ন বিষয় তুলে ধরে তা বাস্তবায়নে কর্মকর্তাদের আন্তরিক ও নিষ্ঠাবান হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান পরিচালনা করেন সিলেটের জেলা সমবায় কর্মকর্তা ও উপনিবন্ধক (বিচার) মোহাম্মদ মাহবুবুল হক।

