ঢাকাWednesday , 23 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে বিভিন্ন স্থান থেকে ৬৫ জন গ্রেপ্তার

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান।
তিনি জানান, দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কোতোয়ালি থানা পুলিশ ২৮, চৌগাছা তিন, শার্শা দুই, ঝিকরগাছা ছয়, বেনাপোল তিন, কেশবপুর ১২, মনিরামপুর সাত, অভয়নগর তিন ও বাঘারপাড়া পুলিশ একজনকে গ্রেপ্তার করে। এর মধ্যে নাশকতাসহ জিআর, সিআর মামলার নিয়মিত আসামি রয়েছে। এ ছাড়া ট্রাফিক পুলিশ বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করে ৯৮টি মামলা করে।