ঢাকাWednesday , 23 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লেগুনা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

Link Copied!

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী লেগুনা ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো সাতজন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের বিরগ্রাম এলাকায় দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, নন্দীগ্রামমুখী একটি যাত্রীবাহী লেগুনা ওই স্থানে পৌঁছালে বিপরীতমুখ থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। বাকিরা আহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজনের মৃত্যু হয়। শাজাহানপুর থানার ওসি পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।