ঢাকাTuesday , 22 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ১০ ব্যবসায়ী গ্রেপ্তার

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে সখীপুর, কালিহাতী ও মির্জাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, হেরোইন, চোলাই মদ ও গাঁজা উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
টাঙ্গাইলের সখীপুরে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার নাগেরচালা গ্রামের সুবল (২৩), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গাইনচালা গ্রামের শামাল মিয়া (২৪) এবং একই এলাকার সেলিম মিয়া (৩০)। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু চোলাই মদ উদ্ধার করা হয়।
সখীপুর থানার ওসি এসএম তুহীন আলী জানান, গ্রেপ্তারকৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এছাড়া তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে টাঙ্গাইলের কালিহাতীতে ৫৭ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে কালিহাতী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাকিল আহম্মেদ খান (৩২) উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের তাছির আহম্মেদ খানের ছেলে। মঙ্গলবার তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে, গত ১৯ তারিখ শনিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়া ইমনের সহযোগী সুজনসহ (২৫) ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ইয়াবা ও হেরোইনসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, নিহত ইমনের সহযোগী উপজেলা ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের কাচ্ছেদ মিয়ার ছেলে সুজন (২৫), মহেড়া ইউনিয়নের নগর ছাওয়ালী গ্রামের চেঙ্গু মিয়ার দুই ছেলে রিমন মিয়া (২৭), হৃদয় মিয়া (২২), জামুর্কী ইউনিয়নের আগধল্যা গ্রামের পিয়ার আলীর ছেলে লায়েজ মিয়া (২২), একই গ্রামের শামসুল হকের ছেলে রুবেল (২৫) ও পার্শ্ববর্তী নাগরপুর উপজেলার ঘোনাপাড়া গ্রামের বদর উদ্দিনের ছেলে মশিউর (৩৭)।
মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ইমনের সহযোগী সুজনসহ (২৫) ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদক বিক্রি, সেবন ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। ইমনের অন্য সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।