ঢাকাTuesday , 22 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গড়াই নদীতে নেট দিয়ে মাছ চাষে ‘খাঁচা প্রকল্প’

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে শুরু হয়েছে নেট দিয়ে মাছ চাষ। এ লক্ষ্যে গড়ে তোলা হয়েছে ১০টি খাঁচা প্রকল্প। আমিষ জাতীয় খাদ্য’র অভাব পূরণেই এ মাছ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার শহিদুর রহমান জানান, প্রাথমিক অবস্থায় তেলাপিয়ার ছোট রেণু পোনার মাধ্যমে মাছ চাষের বিভিন্ন প্রক্রিয়া দেখানো হয়েছে। সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়ে উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে ২০ জন মৎস্যচাষিকে এ প্রকল্পের আওতায় সম্পৃক্ত করা হয়েছে।
তিনি বলেন, ‘মূলত মিঠাপানির মাছের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় নদীতে খাঁচার মাধ্যমে মিঠাপানির মাছ চাষ করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় একদিকে যেমন খাদ্যে আমিষের অপূর্ণতা কাটবে, অপরদিকে স্থানীয় মৎস্যচাষিদের কর্মসংস্থানেরও একটি সুযোগ তৈরি হবে।’
ভবিষ্যতে এ ধরণের প্রকল্প শুষ্ক মৌসুমে মাছের অভাব পূরণে ভূমিকা রাখতে সমর্থ হবে। তাই খাঁচায় মৎস্য চাষে উদ্বুদ্ধ করতেই এ প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি ।