ঢাকাMonday , 21 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুর পৌরসভার সাবেক হিসাবরক্ষকের কারাদণ্ড

Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে দুদকের দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় শরীয়তপুর পৌরসভার সাবেক হিসাবরক্ষক আব্দুল হাইকে নয় বছরের সশ্রম কারাদণ্ড এবং ৬০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা আনাদায়ে তাকে আরও তিন মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার বেলা ১১টার দিকে ফরিদপুরের বিশেষ জজ আদালতের জজ মো. মতিয়ার রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় জামিনে থাকা আব্দুল হাই আদালতে উপস্থিত ছিলেন। আদালত থেকে তাকে সরাসরি জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯৯৮-৯৯ অর্থ বছরে শরীয়তপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজে ঠিকাদারদের কর্তনকৃত আয়কর ও ভ্যাট বাবদ ছয় লাখ ৬৮ হাজার ১১টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেছিলেন শরীয়তপুর পৌরসভার তৎকালীন হিসাবরক্ষক আব্দুল হাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্নীতি দমন সমন্বিত জেলা কার্যালয় (দুদক) ফরিদপুরের আইনজীবী মো. মজিবর রহমান বলেন, এই অভিযোগে ২০০২ সালের ২৫ সেপ্টেম্বর শরীয়তপুরের পালং থানায় জেলা দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক মোফাজ্জেল হোসেন হাওলাদার বাদী হয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে এ মামলাটি দায়ের করেন।