ঢাকাMonday , 21 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মা-বাবার খোঁজ পাচ্ছে না ৪ বছরের মারুফা

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : ফুটফুটে ছোট্ট শিশু মারুফা। চট্টগ্রামের কর্ণফুলী থানার কর্ণফুলী নতুন ব্রিজ এলাকার যাত্রী ছাউনির কাছে মেয়েটি খুঁজে পাওয়া গেছে অভিভাবকহীন। এর পর কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি/তদন্ত) ইমাম হাসান নিজের হেফাজতে রেখেছেন শিশুটিকে। কিন্তু দুই দিন ধরে এই শিশুটির কোনো অভিভাবক খুঁজে পাওয়া যাচ্ছে না।
কর্ণফুলী থানার ওসি (তদন্ত) ইমাম হাসান জানান, রোববার সন্ধ্যায় শিশুটিকে কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় অভিভাবকহীন অবস্থায় পাওয়া গেছে। মেয়েটি তার নাম মারুফা বলে জানিয়েছে। তার বয়স আনুমানিক চার বছর। সে তার বাবার নাম বলছে মালেক। মায়ের নাম বলছে হনুফা আক্তার। তার বাসা কোথায় সে বলতে পারছে না। অন্য কোনো তথ্যও সে দিতে পারছে না। দুই দিন ধরে চেষ্টার পরও তার কোনো অভিভাবক বা মা-বাবার খোঁজ মিলছে না।
কেউ যদি মেয়েটিকে চিনতে পারেন তাহলে কর্ণফুলী থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন ওসি ইমাম হাসান। মেয়েটি বর্তমানে কর্ণফুলী থানার ওসি (তদন্ত) ইমাম হাসানের হেফাজতে রয়েছে। ফোন : ওসি (তদন্ত) কর্ণফুলী থানা- ০১৬২২২০২২২২।