ঢাকাSunday , 20 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

Link Copied!

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার হোমনা উপজেলায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার পলাতক আসামি আসিফকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা।
আজ রোববার দুপুরে কুমিল্লা নগরীর শাকতলায় র‌্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি সিপিসি-২ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
ক্রাইম প্রিভেনশন কোম্পানি সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মো. আতাউর রহমান জানান, গত ২৮ এপ্রিল কুমিল্লার হোমনা উপজেলার মিরাশ গ্রামের মো. আলম মিয়ার ছেলে বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই কিশোরীর মা হোমনা থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে আসিফ পলাতক ছিলেন।
শনিবার র‌্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি সিপিসি-২ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার বরুড়া উপজেলার রামমোহন বাজার থেকে আসিফকে গ্রেপ্তার করে। তাকে বরুড়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।