ঢাকাSunday , 20 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ছিনতাইকারী নিহত

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইমন (২২) নামের এক ছিনতাইকারী নিহত হয়েছেন। রোববার ভোরে মির্জাপুর-বালিয়া-উয়ার্শী সড়কের পুষ্টকামুরী দক্ষিণপাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
নিহত ইমন উপজেলার পুষ্টকামুরী পাড়ার ইয়াকুম আলীর ছেলে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক জানান, রোববার ভোররাতে টহলরত পুলিশ সদস্যরা ওই এলাকায় গেলে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এতে ছিনতাইকারীদের সাথে বেশ কিছুক্ষণ বন্দুকযুদ্ধ সংঘটিত হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ ওই স্থানে তল্লাশি চালিয়ে এক ছিনতাইকারীকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। এ সময় সেখান থেকে ধারালো ছুরি উদ্ধার করা হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তি এলাকায় চিহ্নিত ছিনতাইকারী এবং মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। নিহত ইমন উপজেলায় একাধিক ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতের লাশ দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।