ঢাকাSaturday , 19 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই কিশোরী খুন : বখাটে আবুল হোসেন গ্রেপ্তার

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার পাহাড়ি এলাকা ত্রিপুরা পল্লীতে দুই কিশোরীকে ধর্ষণের পর হত্যার মামলায় বখাটে যুবক আবুল হোসেনকে গ্রেপ্তার করেছে সীতাকুন্ড থানা পুলিশ।
আজ শনিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। সীতাকুন্ড থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোজাম্মেল হক আসামি আবুল হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ত্রিপুরা পল্লীর কিশোরী সুকলতি ত্রিপুরা (১৬) কে স্থানীয় আবুল হোসেন প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে দুই বান্ধবীকে বাসায় একা পেয়ে পরিকল্পিতভাবে হত্যার পর মুখে বিষ ঢেলে দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে রাখে। এরপর শুক্রবার রাত ৮টার দিকে সীতাকুন্ড থানা পুলিশ দুই কিশোরীর লাশ উদ্ধার করে। এই ঘটনায় এক কিশোরীর বাবা বাদী হয়ে দুই কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে আবুল হোসেনকে প্রধান আসামি করে সীতাকুন্ড থানায় মামলা দায়ের করেন।