ঢাকাSaturday , 19 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১০০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন নামে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
আজ শনিবার দুপুরে উপজেলার আল্লারদর্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আনোয়ার হোসেন চট্রগ্রামের রায়পুর এলাকার নুরুনব্বী মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আল্লারদর্গা এলাকায় ইন্সপেক্টর জাহিদ ইকবাল, এসআই নওশাদ ও এএসআই রশিদ ফোর্স নিয়ে অভিযান চালায়। পরে ঘটনাস্থলে পৌঁছে আনোয়ার হোসেনকে চ্যালেঞ্জ করে এবং তার শরীরে বিশেষ কায়দায় রাখা এক হাজার পিস ইয়াবা উদ্ধার করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে পুলিশ।