ঢাকাSaturday , 19 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে স্বর্ণের ৪৫টি বার উদ্ধার

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের টয়লেট থেকে ৫ কেজি ৩০০ গ্রাম ওজনের ৪৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
আজ শনিবার দুপুরে বিমান থেকে যাত্রীরা নেমে যাওয়ার পর টয়লেট পরিষ্কার করার সময় এই স্বর্ণ দেখতে পেয়ে শুল্ক গোয়েন্দাদের খবর দিলে তারা এসে এ সব স্বর্ণ উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য আড়াই কোটি টাকা। এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি কাস্টমস কর্তৃপক্ষ।
বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জাহান স্বর্ণ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটে যাত্রীরা নেমে যাওয়ার পর পরিষ্কার করার সময় বিমান কর্মীরা শৌচাগারে পরিত্যক্ত অবস্থায় ৪৫টি স্বর্ণের বার দেখতে পায়। পরে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা স্বর্ণগুলো উদ্ধার করেছে। উদ্ধার করা স্বর্ণের ওজন ৫ কেজি ৩০০ গ্রাম।