ঢাকাSaturday , 19 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বংশালে জুতার কারখানায় আগুন, দগ্ধ ৪

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বংশালের আগামসীলেনে জুতার কারখানায় অগ্নিকাণ্ডে চার শ্রমিক দগ্ধ হয়েছেন।
শুক্রবার রাত সোয়া ১টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাপাতালে ভর্তি করা হয়েছে।
আগুনে রফিকুল ইসলাম (২৫), নাঈম (২০), ফারুক (২৮), মাহবুব (১৬) দগ্ধ হয়েছেন।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল চারজন দগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে রফিকুল ইসলামের ৫০ শতাংশ ও ফারুকের ২৪ শতাংশ শরীর দগ্ধ হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে জুতার কারখানায় স্টোভ জালিয়ে শ্রমিকরা কাজ করছিলেন। স্টোভ থেকেই আগুন লাগে।